সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অটোরিকশা খাদে, চালক বাবার কোলে থেকে পড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে শখের বশে শিশু সন্তানকে কোলে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্চিলেন সাজু নামে এক যুবক। এক পর্যায়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তার তিন বছরের শিশু রাবেয়া খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সাজু নিজেও আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকালে কাজিপুর উপজেলায় যমুনার দুর্গম চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজু নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে জাজিরা বাজার থেকে শখ করে অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। অটোরিকশাটি জজিরা বাজারের পূর্ব পাশে কিছুটা যাওয়ার পর ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় সাজু ও তার শিশু সন্তান রাবেয়া আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপুরের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মোস্তাফিজুর রহমান, দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অটোরিকশা খাদে, চালক বাবার কোলে থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬