সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

অসুস্থ্য জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থ্য হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাঁকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস বলেন, গত কয়েক দিন ধরে মন্ত্রী ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

অসুস্থ্য জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আপডেট টাইম : ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬