সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আহত ২০

দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করলো যৌথবাহিনী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 431

বিশেষ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ পৌর এলাকার পুরাতন ভাঙাবাড়ি ও নতুন ভাঙাবাড়ী মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনদিন ধরে চলা সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (১ আগষ্ট)  রাতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন ধরে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘরে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।  এই সংঘর্ষের কারণে  শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী শুক্রবার রাতে অভিযান শুরু করে।  অভিযানে ঘটনাস্থল থেকে  ৫ জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হেলমেট, লাঠিসোঁটা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন সূত্র জানায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সংঘর্ষে নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে আহত ২০

দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করলো যৌথবাহিনী

আপডেট টাইম : ০৬:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫