সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রুহি (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিহারপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যাসন্তান।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির মা বাড়ির সামনে কাজ করছিলেন এবং রুহি আশপাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।
দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আক্কেলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬