সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগৈলঝাড়া থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং আত্মহত্যা ও ইভটিজিং প্রতিরোধে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং সদস্য, শিক্ষক, সুধীজন ও সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে মাদকের কুফল, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং নিরাপদ সমাজ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

আরও পড়ুন : বিদেশে আরাম নয়, ১০ বছরের কারাবাস বেছে নেব: আসিফ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, সমাজ থেকে অপরাধ দূর করা কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধমূলক তথ্যের খবর দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি। সবাই নিজ নিজ দায়িত্ব থেকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ নানা অপরাধ নির্মূলে কাজ করতে হবে। মাদকসহ নানা অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক পুলিশ প্রশাসন কাউকে ছাড় দিবেনা। এলাকার মানুষজন যেন শান্তিতে বসবাস করতে পারে সে জন্য প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যারা অপরাধী তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।
সভায় আরও বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, এসআই মাসুদুর রহমান, এএসআই তারেক, বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব সুরজিত পান্ডে বাপ্পি, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির, যুবদল নেতা মিজানুর রহমান, তারেক ফকির, বেল্লাল ফকির, ইমরান হোসেন, আব্দুর রব, প্রভাষক মৃনাল কান্তি বেপারী, জেন্নাত আলী সরদার, অশোক সরকার, আলম ফকির, আসিফ হোসেন আকবার, সিরাজুল হক মোল্লা, মন্নান বেপারী, কমল হালদার, তাপস অধিকারী, সুশান্ত কুমার পান্ডে প্রমুখ।

এসময় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, হিসাব রক্ষক নাঈম হোসেন সিকদার সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করাই এ সমাবেশ ও কমিউনিটি পুলিশিং সভার মূল লক্ষ্য।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

একাদশে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় দফার আবেদন কবে

আগৈলঝাড়ায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:১৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬