মোঃ শিবলী নোমান
মনের ঘরে থেকে সে
মনের বারান্দায় ঘোরে।
ঘরের মাঝে সে থাকলে
কেমনে ভুলি তারে।
ঘরটি আমার স্বপ্ন ভরা
স্মৃতি হয়ে আছে।
তাই ঘরটা অনেক দামি
শুধু আমার কাছে।
স্বপ্ন ভরা দুচোখ দিয়ে
এখনো তাকে খুঁজি।
স্মৃতির ঘর বলতে আমি
শুধুই তাকে বুঝি।
স্মৃতিতে কোন ফরমালিন নাই
তবুও ভালো থাকে।
যুগ যুগ পেরিয়ে গেলেও
স্মৃতি আমায় ডাকে।
স্মৃতি আমার আটকে আছে
হৃদয় ঘরের মাঝে।
আমার স্মৃতি তাকে ঘিরে
সে কি তা বোঝে?
মাঝে মাঝে নক্ষত্রের মত
উঁকি দেয় স্মৃতি।
নক্ষত্রের সেই ক্ষীণ আলো
আজও আমার সাথী।

রিপোর্টার: 























