সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

আজ কিংবদন্তী গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের শততম জন্মদিন

“ও নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে”, “নীল আকাশের নীচে এই পৃথিবী”, “এই রাত তোমার আমার”, “পথের ক্লান্তি ভুলে” জনপ্রিয় এই গানগুলোর গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তিনি ছিলেন বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের অন্যতম সেরা গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার।

আজ ৫ ডিসেম্বর কিংবদন্তী এই সঙ্গীতজ্ঞর শততম জন্মবার্ষিকী। ১৯২৫ সালের ৫ ডিসেম্বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের গান মহান মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। বাঙালি চিরদিন তার এ প্রয়াসকে স্মরণে রাখবে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে।

দুই বাংলার সংগীতপ্রেমীদের মুখে মুখে যে গান আজও বাজে, তার মধ্যে কয়েকটি হলো—আশা ছিল ভালোবাসা ছিল, আজ দুজনার দুটি পথ, পাখিটার বুকে যেন তীর মেরো না, প্রেম একবারই এসেছিল নীরবে, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, এই পথ যদি না শেষ হয়, আমার স্বপ্ন তুমি, পৃথিবী বদলে গেছে, যদি হই চোরকাঁটা ওই শাড়ির ভাঁজে।

‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ মান্না দের গাওয়া গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গানটি ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পায়। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যারা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন, তিনি তাদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। ১৯৮৬ সালের ২০ আগস্ট তিনি কলকাতায় মারা যান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ কিংবদন্তী গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের শততম জন্মদিন

আপডেট টাইম : ০১:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫