কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘আমাদের হোসেনপুর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর স্টেডিয়াম প্রাঙ্গণে গ্রুপটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রুপের এডমিন, মডারেটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘সবাইকে একসূতায় বেঁধে রাখার একটি অনলাইন প্ল্যাটফর্ম’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ২ সেপ্টেম্বর সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে ‘আমাদের হোসেনপুর’ ফেসবুক গ্রুপের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে গ্রুপটি হোসেনপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ফেসবুকের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে কাজ করে আসছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 




















