সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আমাদের ভাতৃত্ব পৃথিবীর সবচেয়ে বড় শক্তি: হিন্দু সম্প্রদায়ের প্রতি সাইদুর রহমান বাচ্চু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেছেন, লীলা কীর্তনের এই সুরের মাধ্যমে শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রাষ্ট্র আমাদের, এই মাটি আমাদের। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্প্রীতি আমাদের বড় শক্তি। আমরা যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করে আসছি। আমাদের মধ্যে এই যে ভাতৃত্ব ভালোবাসা-এটা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আপনাদের প্রতিটি পরিবার যেন সুর্যের আলোয় আলোকিত হবেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় মহানামজ্ঞানুষ্ঠান পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান বাচ্চু হিন্দু সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদেরকে অভিনন্দ ও ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করেছেন সেটা প্রশংসার দাবিদার। একটি প্রতিক্রিয়াশীল চক্র ভোটে দাড়িয়েছিল তারা মুসলমানদের বেহেশতে নেওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমরা সবাই মিলে সিরাজগঞ্জে ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে সম্প্রীতি রক্ষা করে ভালোবাবে চলতে পারি এই আশির্বাদ করবেন।

এর আগে  জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার পাল প্রমূখ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আমাদের ভাতৃত্ব পৃথিবীর সবচেয়ে বড় শক্তি: হিন্দু সম্প্রদায়ের প্রতি সাইদুর রহমান বাচ্চু

আপডেট টাইম : ০৮:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬