সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি বক্তব্য ভুলভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করায় বিবৃতি দিয়েছেন তিনি।দেশের জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “আজ বিকেলে ঠাকুরগাঁও জেলাধীন সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেওয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”তিনি আরও বলেন, “আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য প্রদান করিনি।”

দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৮:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫