সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আলেমনের পাশে বিএনপি কর্মী ছানাউল, নির্মাণ করে দিলেন বসতঘর

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ছাতনী (বিলপাড়া) গ্রামের অসহায় ও বাকপ্রতিবন্ধী আলেমন বেগমের (৫৫) পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি কর্মী ছানাউল ইসলাম। নিজের ব্যক্তিগত অর্থায়নে ওই নারীর জরাজীর্ণ ঘরটি মেরামত ও মেঝে পাকা করে দিয়ে এলাকায় ব্যাপক প্রশংসায় ভাসছেন পৌর তাঁতি দলের এই সাংগঠনিক সম্পাদক।
​আজ শনিবার (১১ জুলাই) ছাতনী গ্রামে গিয়ে দেখা যায়, ছানাউল ইসলামের নিজস্ব উদ্যোগে বাকপ্রতিবন্ধী আলেমনের থাকার ঘরটি নতুন করে সংস্কার করা হচ্ছে। রাজমিস্ত্রিরা ইতোমধ্যে ঘরের মেঝে পাকাকরণ এবং চারদিকের দেওয়ালে প্লাস্টারের কাজ সম্পন্ন করেছেন।
​স্থানীয় বাসিন্দারা জানান, মৃত জমির উদ্দিনের মেয়ে আলেমন বেগম স্থানীয় বাজারে ঝাড়ু দিয়ে এবং প্রতিবন্ধী ভাতার টাকায় কোনো রকমে জীবন ধারণ করেন। বর্ষাকালে তাঁর ভাঙা ঘরে পানি উঠত এবং ইঁদুরের উপদ্রবে ঘরটি বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকার বাসিন্দা ছানাউল ভাই নিজের খরচে মেঝে পাকাসহ ঘরটি নতুন রূপ দেওয়ায় আলেমনের একটি নিরাপদ আশ্রয় হলো।
​উদ্যোক্তা ছানাউল ইসলাম বলেন, আলেমন দীর্ঘদিন ধরে আমাদের বাজারে ঝাড়ু দেওয়ার কাজ করেন। তাঁর থাকার মতো কোনো ভালো ঘর ছিল না। আর্থিক সংকটের কারণে ঘরটি করে দিতে একটু সময় লেগেছে। আগে থেকেই ইট, বালু ও সিমেন্ট জোগাড় করে রেখেছিলাম। এবার মিস্ত্রি লাগিয়ে ঘরের মেঝে পাকা ও প্লাস্টারসহ টিনশেড ঘরটির কাজ শেষ করলাম। আগামীতে এই ঘরে বিদ্যুৎ, টিউবওয়েল ও ল্যাট্রিনের ব্যবস্থাও করে দেবো।
​হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, পেশায় সাধারণ কৃষক হলেও ছানাউল ইসলাম অত্যন্ত বড় মনের মানুষ। তাঁর এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ছানাউলের এই প্রচেষ্টার পাশাপাশি পৌর বিএনপির পক্ষ থেকেও ওই ঘরে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ, টিউবওয়েল ও ল্যাট্রিনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

আলেমনের পাশে বিএনপি কর্মী ছানাউল, নির্মাণ করে দিলেন বসতঘর

আপডেট টাইম : ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬