সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

আশুলিয়ায় ডিবির অভিযানে হাজার লিটার চোলাইমদ উদ্ধার, আটক ৪

আশুলিয়ার বিভিন্ন এলাকায় এক রাতে ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে বিপুল চোলাইমদ ও ইয়াবা উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের এক হাজার লিটার চোলাইমদ ও ১০০ পিস ইয়াবাসহ চারজন কথিত পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (১৯ জুলাই) ভোররাত পর্যন্ত ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের তত্ত্বাবধানে পৃথক তিনটি দল আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

সবচেয়ে বড় অভিযানটি চালানো হয় শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকায়। এসআই শেখ মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে ডিবির একটি দল একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক হাজার লিটার চোলাইমদ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী-স্ত্রী সুমন মারমা (৪৫) ও কালাবি চাকমা (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চোলাইমদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ শান্ত ইসলাম রহিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ডিবি। একই রাতে সাভার মডেল থানার শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকার শাপলা হাউজিংয়ে অভিযান চালিয়ে আরও ৫০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন (৩১) নামে আরেকজনকে আটক করা হয়।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আলমগীরের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির এসআই শেখ মো. মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

আশুলিয়ায় ডিবির অভিযানে হাজার লিটার চোলাইমদ উদ্ধার, আটক ৪

আপডেট টাইম : ০৬:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬