সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু

আ.লীগ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  বলেছেন, ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, নির্যাতন-নিপীড়নে দেশকে পোড়া মাটিতে রুপান্তর করে দিলেও আন্দোলন সংগ্রাম কখনো থেমে থাকেনি। অবিরাম আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগষ্টের ছাত্র জনতার গণআন্দোলন থেকে গণঅভ্যুত্থানে রূপ নেয়। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেয়ে জীবন বাঁচায়, দেশ রাহুমুক্ত হয়। সেই নিষিদ্ধ আওয়ামী লীগ নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।  তারা যেন  দেশের ক্ষতি করার জন্য আর না ফিরে আসতে পারে তার জন্য দেশের সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (১ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুরে জুলাই-আগষ্ট শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

শহীদ রঞ্জুর পরিবারের দিকে খেয়াল রাখার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ  জানিয়ে তিনি বলেন, যে পরিবার থেকে যে সন্তান চলে যায়, তাদের সেই শূন্যস্থান কখনো পূরণ হয়না। আমরা তাদেরকে ভালবাসি, শ্রদ্ধা করি ও যতটুকু পারি সহযোগিতা  করি, পাশে দাঁড়াই, কিন্তু পিতৃস্নেহ  ও ভাতৃ-মমতা সেগুলো তো আর ফিরে পাবেনা।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, মুন্সি জাহিদ আলম, ইমরুল কায়েস প্রেম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৪ সালের ৪ আগষ্ট  স্বৈরাচার পতন আন্দোলনের চুড়ান্ত দিনে চারদিক থেকে মিছিল নিয়ে সিরাজগঞ্জ শহরে প্রবেশ করে ছাত্র-জনতা। শহরের এস এস রোডে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুকে গুলি করে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু

আ.লীগ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে

আপডেট টাইম : ০১:২৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫