সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

নিহত মাসুদ সোনাগাজী। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী নূর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী এবং সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সপরিবারে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাসায় ইউটিউবে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে অকটেন তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মাসুদ। এ সময় চুল্লির মাত্রাতিরিক্ত তাপের কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাই মোর্শেদ জানান, তার ভাই ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে নতুন পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন। তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, ‘বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬