সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রে জ্বালানি সরবরাহে রাশিয়ার সময়সীমা Logo এসএসসি সনদ সার্ভারে আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন Logo প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার Logo বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত Logo ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৩ মাসের বিশেষ সহায়তা ঘোষণা Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি বাড়ল আরও তিন সপ্তাহ

লেবানন ও ইসরায়েলের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা আলোচনার অংশ হিসেবে ট্রাম্প ওভাল অফিসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা মোয়াওয়াদকে আপ্যায়ন করেন।

এ সময় ট্রাম্প জানান, খুব শিগগিরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানাতে আগ্রহী।

মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, এই যুদ্ধবিরতি ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ সুগম করতে পারে।

উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকে লেবানন ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সংঘাতে জড়িয়ে রয়েছে।

তবে গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই উভয় পক্ষের বিরুদ্ধে একাধিকবার তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।’ তিনি আরও জানান, ‘বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে।’

এদিকে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আত্মরক্ষায় লেবাননকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে বলেও জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জয় ৪৯ জনের

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি বাড়ল আরও তিন সপ্তাহ

আপডেট টাইম : ১১:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬