সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামপুরে কাঁসা শিল্পের ঐতিহ্য রক্ষায় মতবিনিময় সভা

রংপুরে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে কর্নেল (অব.) অলি আহমদ। ছবি : সংগৃহীত

‎​জামালপুরের ইসলামপুরে বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকে বাঁচিয়ে রাখা এবং এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ইসলামপুরের জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি তাঁর বক্তব্যে কাঁসা শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং এর সঙ্গে যুক্ত শিল্পীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।

‎​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন, একেএম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌলাহ পাহলোয়ান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য সানজিয়া শাফিজ দুতি, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎​সভায় বক্তারা জামালপুরের ঐতিহ্যবাহী এই শিল্পকে আধুনিকায়ন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক বাজারজাতকরণের মাধ্যমে টিকিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

One thought on “ইসলামপুরে কাঁসা শিল্পের ঐতিহ্য রক্ষায় মতবিনিময় সভা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ইসলামপুরে কাঁসা শিল্পের ঐতিহ্য রক্ষায় মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬