সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে....

উত্তরের মহাসড়ক ব্লকড, যান চলাচল বন্ধ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 124

জনতার কন্ঠ প্রতিবেদক:

স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবীতে এবার যমুনা সেতু পশ্চিম মহাসড়ক সম্পূর্ণ ব্লকেড করে বিক্ষোভ করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-উত্তরবঙ্গগামী রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ১১ টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী উভয় লেন বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ১১ টা ৫০ মিনিটে এসে মহাসড়কে বসে পড়েছে। তারা উভয় লেনই বন্ধ করে দেওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এদিকে মহাসড়ক অবরোধ করায় কয়েক মুহুর্তের মধ্যে উভয় লেনে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম ভোগান্তির মধ্যে রয়েছে হাজার হাজার যাত্রী।

আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আজকে রেল ও সড়ক পথ অবরোধের কথা ছিল। কিন্তু গতকাল উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করায় সিডিউল বিপর্যয় ঘটেছে। তাই জনদূর্ভোগের কথা চিন্তা করে আমরা রেলপথ ছেড়ে দিয়েছি। তবে উত্তরবঙ্গের সাথে ঢাকার সড়ক যোগাযোগ অবরোধ কর্মসূচি চলছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পূণরায় আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবার টানা ১৯দিন ধরে আন্দোলন চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দাবিতে....

উত্তরের মহাসড়ক ব্লকড, যান চলাচল বন্ধ

আপডেট টাইম : ১২:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫