সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

উলঙ্গ অবস্থায় নারীর ঘর থেকে যুবদল নেতা আটক

বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আব্দুল মান্নান আটক। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর বসতঘর থেকে আব্দুল মান্নান নামের এক স্থানীয় যুবদল নেতাকে বস্ত্রহীন অবস্থায় আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে। ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির ঘটনায় পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছিল।

মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ অন্যরা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা এক নারীর বাড়ি ঘেরাও করে। এ সময় ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে বস্ত্রহীন অবস্থায় আটকের পর মান্নানকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর করা হয়।

ভুক্তভোগী নারী ঘটনার জন্য যুবদল নেতা মান্নানকে দায়ী করে জানান, কর্মসূত্রে পূর্ব পরিচয়ের সূত্রে মান্নান তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করতেন এবং প্রায়শই অনৈতিক প্রস্তাব দিতেন। ঘটনার দিন বাজার পৌঁছে দেওয়ার বাহানায় তিনি ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিষ্পত্তি করে তাদের সরিয়ে নেয়।

এ ঘটনায় বক্তব্য জানার জন্য আব্দুল মান্নানের ব্যবহৃত মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

উলঙ্গ অবস্থায় নারীর ঘর থেকে যুবদল নেতা আটক

আপডেট টাইম : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬