সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

উল্লাপাড়ায় মেহগণি গাছে ঝুলছিল এনজিও পরিচালকের মরদেহ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেহগণি গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আরিফুল ইসলাম (৪৫) নামে এক এনজিও পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামে নিজ বাড়ির পাশেই মেহগণির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরিফুল ইসলাম বেসরকারি সংস্থা “সোনার বাংলা”র পরিচালক। তিনি দুর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে দুর্গানগর এলাকার একটি কাঠবাগানে মেহগণি গাছের সঙ্গে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায় গ্রামবাসী। বিষয়টি থানায় অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর রহস্য জানা যাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

উল্লাপাড়ায় মেহগণি গাছে ঝুলছিল এনজিও পরিচালকের মরদেহ

আপডেট টাইম : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬