মো. শিবলী নোমান
রচনাকাল: ০৬ সেপ্টেম্বর ২০২৫
সেদিন মরুর বুকে ফুটেছিল
একটি গোলাপ ফুল।
তিনি প্রাণের চেয়েও প্রিয় আমার
মোহাম্মদ রাসুল।
দু’জাহানের বাদশা যেদিন
পৃথিবীতে এলো।
সেদিন মক্কার ঘরে ঘরে
আনন্দ বয়ে গেল।
পৃথিবীতে যেন রুপালি চাঁদ
এসে ধরা দিলো।
সেই চাঁদের আলো চারিদিকে
যেন ছড়িয়ে গেল।
কুল-কাইনাত সকলের মধ্যেই
সেই আনন্দ ছিল।
সেদিন শান্তির জোয়ার পৃথিবীতে
যেন নেমে এলো।
সেই আনন্দের জোয়ার ছিল
সবার মুখে মুখে।
সুগন্ধি হাওয়া বইতেছিল
সেদিন মরুর বুকে।
যেন চন্দ্র সূর্য পাহাড় পর্বত
সবই বুঝতে পারে।
শ্রেষ্ঠ নবীর আগমন হলো
এই পৃথিবীর তরে।

রিপোর্টার: 






















