সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জে পুনরায় বাস চলাচল শুরু

চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস। ছবি : সংগৃহীত

দুটি শ্রমিক সংগঠনের চাঁদা আদায় নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ সব ধরনের বাস একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে এসব বাস চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার রাতে দুটি সংগঠনের নেতাদের নিয়ে বসে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা আলোচনা করে বাস চালুর সিধান্ত নেন। এরই প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ফলে শনিবার সকাল থেকে ঢাকা, চট্রগ্রামগামী দূরপাল্লার বাস ও আন্তঃজেলা, আন্তঃউপজেলা রুটের সকল চলাচল শুরু করে।

আলোচনায় দুটি সংগঠনই নিজেদের সঠিক এবং অপর পক্ষকে ভুল বা ভুয়া দাবি করেছেন। এছাড়া, শ্রমিকদের কল্যাণের নামে উত্তোলনকৃত চাঁদাকে একে-অপরকে চাঁদাবাজ হিসেবেও অবহিত করছেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সব বাস চলাচলে ধর্মঘটের ডাক দেয় সংগঠন দুটি।

এদিকে, এই ঘটনার জেরে রাত ৯টার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর এলাকার শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশন পাম্পের সামনে নিজেদের নেতাকর্মীদের নিয়ে আলোচনায় বসেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এই সময় পাম্পের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জে পুনরায় বাস চলাচল শুরু

আপডেট টাইম : ১১:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬