ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
২০২৬ সালের একুশে অমর একুশে বইমেলা চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের বইমেলা ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

রিপোর্টার: 



















