সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

এক যুগ পর আবার মঞ্চে পালাকারের ‘ডাকঘর’

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 54

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

এক যুগেরও বেশি সময় পর আবার মঞ্চে ফিরছে পালাকারের বহুল প্রশংসিত প্রযোজনা ‘ডাকঘর’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ও আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী নাটকটির শততম প্রদর্শনী।

নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। তার মঞ্চায়নে ‘ডাকঘর’ শুধু একটি নাটক নয়— এ যেন মুক্তির আকাঙ্ক্ষা, অপেক্ষা আর জীবনের গভীর অর্থের এক নীরব অনুসন্ধান। অমল নামের অসুস্থ শিশুটির জানালা পেরিয়ে বাইরের জগৎ দেখার স্বপ্ন আজও দর্শকদের হৃদয়ে আলোড়ন তোলে। নিষেধের ভেতর থেকেও জীবনের আহ্বান শোনার এই গল্প হয়ে উঠেছে আজকের সময়েরও প্রতিচ্ছবি।

শততম প্রদর্শনীর অংশ হিসেবে পালাকার তাদের দর্শক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে।

প্রদর্শনীর সময়সূচি : বৃহস্পতিবার— সন্ধ্যা ৭টা (৯৮তম প্রদর্শনী), আগামীকাল শুক্রবার— বিকেল ৫টা (৯৯তম) ও সন্ধ্যা ৭টা (শততম প্রদর্শনী), বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হল।

২০০২ সালে যাত্রা শুরু করে পালাকার নিয়মিতভাবে মানসম্পন্ন নাট্যচর্চা ও প্রযোজনা উপহার দিয়ে আসছে। তাদের অন্যতম সাফল্য ‘ডাকঘর’ বাংলাদেশে ও বিদেশে বিভিন্ন উৎসবে তাদের ব্যাপক প্রশংসা রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

এক যুগ পর আবার মঞ্চে পালাকারের ‘ডাকঘর’

আপডেট টাইম : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫