সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

এখনো সংস্কার বাস্তবায়ন করতে  পারেনি সরকার: মির্জা মোস্তফা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • 70
নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, তারা সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা এখনো বাস্তবায়ন করতে পারেনি। এর মধ্যে আগামী নির্বাচনে আমরা বিদেশিদের হস্তক্ষেপের গন্ধ পাচ্ছি। এই সরকারের ওপর বিএনপির যে আস্থা ছিল, তা দিন দিন হারিয়ে যাচ্ছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল, নিউমার্কেট ও স্টেশন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ও গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় মির্জা মোস্তফা জামান সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
মির্জা মোস্তফা জামান আরও বলেন, সিরাজগঞ্জে একাধিক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এটি প্রমাণ করে যে মাঠ পর্যায়ে আইন প্রয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতি নির্বাচনের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরির পথে বড় বাধা।
গণসংযোগকালে তার সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা মটর শ্রমিক দলের সভাপতি মোনায়েম হোসেন খান কাবুল, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন রেজা, শহর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

এখনো সংস্কার বাস্তবায়ন করতে  পারেনি সরকার: মির্জা মোস্তফা

আপডেট টাইম : ০৬:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫