সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপি নেতা মঞ্জুর কাদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরের নাম ঘোষণা করেছে দলটি। ফলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির প্রভাবশালী নেতা মেজর (অব.) মনজুর কাদেরকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করল এনসিপি।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর মধ্যে সিরাজগঞ্জের চারটি আসনের প্রার্থীদের দাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।

জানা গেছে, মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ওই আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটে পরাজিত হন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। তবে শেষ পর্যন্ত বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয় দলটি।

মনোনয়নবঞ্চিত হয়েও নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন মঞ্জুর কাদের সমর্থকরা। অবশেষে বিএনপির এই নেতাকে মনোনয়ন দিল এনসিপি।

এদিকে মঞ্জুর কাদের মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তিনি এক ফেসবুক পোস্টে মনজুর কাদেরকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, মাহিন সরকার নিজে এই আসনে এনসিপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপি নেতা মঞ্জুর কাদের

আপডেট টাইম : ০১:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫