সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

এবার সেই চাউলকলের ছাইয়ে পড়ে প্রাণ গেল শিশুর

নওগাঁর মহাদেবপুরে আবারো বয়লারের জমে থাকা আগুনযুক্ত ছাই ও বিষাক্ত পানিতে পড়ে রিয়াল হোসেন (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরবর্তীতে মহাদেবপুর ফায়ার সার্ভিস নেতৃত্বে শিশুটির লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (১আগষ্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কুঞ্জবন বাজারে অবস্থিত তানজিদা অটো চাউলকলে।

রিয়াল হোসেন উপজেলার খোর্দকালনা গ্রামের বড় ব্রিজ এলাকার বাচ্চু মন্ডলের ছেলে। শিশুটি তার দাদির সঙ্গে কুঞ্জবন বাজার এলাকার এক ভাড়া বাসায় থাকতো।

আরও পড়ুন: হ্যাকিংয়ের শিকার এনজিও কর্মকর্তা, ব্যাংক-বিকাশ থেকে অর্থ লুট

আর তানজিদা অটো চাউলকলের স্বত্ত্বাধিকারী জিল্লু হাজী। এর আগেও এই বয়লারের ছাইয়ে পড়ে এক গৃতবধুর মৃত্যু হয়।

জানা যায়, শিশু রিয়াল হোসেনের বাবা-মা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করতো। এই কারণে সে তার দাদির সাথে কুঞ্জবন বাজারে ভাড়া বাসায় থাকতো। শনিবার সকাল ১১ টার দিকে সে নিখোঁজ হয়। এরপর থেকেই তার স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে তার সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয় দুপুরে। পরবর্তীতে সন্ধ্যার দিকে কুঞ্জবনে অবস্থিত ওই অটো চাউল কলের গরম পানির পুকুরে তার পায়ের সেন্ডেল ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সর্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের মহাদেবপুর ইউনিট রাত ৮ টার দিকে বয়লারের গরম পানির খাল থেকে তার লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২০১৮ সালের ১৯ মার্চ সকালে মহাদেবপুর উপজেলার সাংবাদিক গৌতম কুমার মহন্তের মেয়ে গৌরী রানী মহন্ত ওই একই বয়লারের আগুনযুক্ত ছাইয়ে পড়ে দগ্ধ হয় এবং ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে একই বছরের ৪এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা যায়।

One thought on “এবার সেই চাউলকলের ছাইয়ে পড়ে প্রাণ গেল শিশুর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

এবার সেই চাউলকলের ছাইয়ে পড়ে প্রাণ গেল শিশুর

আপডেট টাইম : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬