সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

এমপি যখন শিক্ষক, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন ফজলে হুদা: মুগ্ধ শিক্ষার্থীরা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান (একাউন্টিং) বিভাগের অতিথি শিক্ষক (গেস্ট লেকচারার) হিসেবে একটি বিশেষ ক্লাস নিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই ক্লাসটি অনুষ্ঠিত হয়।

রাজনীতিবিদের পাশাপাশি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), শিক্ষাবিদ এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেট প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ফজলে হুদা বাবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং বিশিষ্ট এই ব্যক্তিত্ব বর্তমানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন। করপোরেট ও অ্যাকাডেমিক জগতের এমন গুণী মানুষকে ক্লাসে পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ক্লাস শেষে শিক্ষার্থী মরিয়ম বলেন,একাউন্টিং সাবজেক্টটি বেশ কঠিন মনে হলেও তিনি আমাদের মাঝে অত্যন্ত সহজ ও সুন্দরভাবে তা উপস্থাপন করেছেন। এটি আমাদের ভবিষ্যতের জন্য দারুণ একটি দিকনির্দেশনা হয়ে থাকবে।

আরেক শিক্ষার্থী ফাতেমা সরকার বলেন, আজকের ক্লাসে তিনি এমপি বা রাজনৈতিক নেতা হিসেবে আসেননি, এসেছেন একজন শিক্ষক ও লেকচারার হিসেবে। তাঁর সাবলীল উপস্থাপন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছি।

শিক্ষার্থী নাসির আশরাফ জানান, “তিনি আমাদের হিসাববিজ্ঞান বিষয়ের পাশাপাশি বাজারে নিজেদের অবস্থান তৈরি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন।

শিক্ষার্থীদের এই ইতিবাচক প্রতিক্রিয়ার বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হাসনাত আব্দুল্লাহ বলেন, ফজলে হুদা বাবুল সাহেবকে আজ কোনো সংসদ সদস্য বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং দেশের আর্থিক ব্যবস্থাপনা খাতের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্যই তাঁকে অতিথি শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের গেস্ট লেকচার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী কর্মজীবনের প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

এমপি যখন শিক্ষক, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন ফজলে হুদা: মুগ্ধ শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১২:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬