সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট:

কামারখন্দকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উল্লাপাড়া

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 68

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনালে উল্লাপাড়া উপজেলা একাদশ।

ক্রীড়া প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিনের খেলায় কামারখন্দের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ে ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উল্লাপাড়া।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমনে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ পায়। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি।  খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণে উপভোগ্য হয়ে হঠে ম্যাচটি। গ্যালারি ভর্তি দর্শক মুহুর্মুহু করতালিতে নিজ নিজ দলকে উৎসাহ প্রদান করে। শেষ মুহুর্তে  হাসানের গোলে বিজয়ী হয়ে মাঠ ছাড়ে উল্লাপাড়া।  খেলায় একমাত্র গোলদাতা হাসান ম্যান অব দ্য ম্যচ নির্বাচিত হন।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত  ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করেন। এ সময় জেলা প্রকাশক কার্যালয়ের সহকারী কমিশনার মহসিন খন্দকার, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সজিব সরকার উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন রেফারি আরিফ। সহকারী রেফারি ছিলেন রেজাউল করিম খোকন ও শাহীন হোসেন,চতুর্থ রেফারি ছিলেন আজমহর আলী। ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ ও খোরশেদ আলম।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তারুণ্যের উৎসবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট:

কামারখন্দকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উল্লাপাড়া

আপডেট টাইম : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫