সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি Logo ক্রিকেট বোর্ডে ১৬ কোটি লোকসান: বুলবুলের দিকে আঙুল তামিমের

কামারখন্দে এক রাতে দুই কৃষকের বাড়িতে ৫ গরু চুরি, চোর আতঙ্কে নির্ঘুম খামারিরা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গরু চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারিরা। চোরের ভয়ে নির্ঘুম রাত পার করছেন তারা, গরু রক্ষায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে গোয়ালঘর।
বুধবার (৬ মে) ভোর রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের ছোট কুড়া এবং ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামে ট্রাকযোগে সংঘবদ্ধ চোরচক্র হানা দেয়। এ সময় দুই কৃষকের বাড়ি থেকে মোট ৫টি গরু চুরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কুড়া গ্রামের কছিমুদ্দিন মন্ডলের ছেলে সাইফুল ইসলামের বাড়ি থেকে ৩টি গরু এবং নান্দিনা কামালিয়া গ্রামের মৃত আইসান আলীর ছেলে সুবেলের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা।
একই রাতে আশপাশের আরও কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। রাত সাড়ে ৩টার দিকে আলী আকবর ভুইয়া নামের এক কৃষকের বাড়ির গেটের তালা ভাঙার সময় টের পেলে চোরেরা দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনি রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখেন, যাতে করে চোরচক্র পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি এই এলাকায় চুরির ঘটনা বেড়েছে। কয়েকদিন আগে এক অটোরিকশা চালকের বাড়ি থেকে ভ্যানের ব্যাটারি চুরি এবং নান্দিনা কামালিয়া বাজারের তিনটি দোকানেও চুরির ঘটনা ঘটে।
গরু চুরির ঘটনায় চরম উদ্বেগে পড়েছেন খামারিরা। সামনে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকেই সঞ্চয়ের সব টাকা বিনিয়োগ করেছেন গরু পালনে। এ অবস্থায় গরু চুরি হলে নিঃস্ব হয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ট্রাক ব্যবহার করে সংঘবদ্ধভাবে চুরি হওয়ায় প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, “সাম্প্রতিক গরু চুরির এই ঘটনাটি আজই জানতে পেরেছি। চুরি প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বাঁশের চেকপোস্ট বসানো হয়েছে এবং রাতভর পুলিশি টহল জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ধরনের ঘটনা রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। পুলিশ টহল আরো জোরদার করা হবে সামনে ঈদ কোন কৃষক যেন আর ক্ষতিগ্রস্ত না হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি

কামারখন্দে এক রাতে দুই কৃষকের বাড়িতে ৫ গরু চুরি, চোর আতঙ্কে নির্ঘুম খামারিরা

আপডেট টাইম : ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬