সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

কারাবন্দি স্ত্রীর সাক্ষাতে এসে মাদকসহ ধরা পড়লেন স্বামী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে কারাকর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আটককৃত ওই ব্যক্তির নাম রেজাউল করিম (২৮)।

তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরপি চেক পোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হয় দায়িত্বরত কারারক্ষীদের। পরে তাকে নিবিড়ভাবে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিশেষভাবে লুকানো রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানায় হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে কারারক্ষীরা সোপর্দ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

One thought on “কারাবন্দি স্ত্রীর সাক্ষাতে এসে মাদকসহ ধরা পড়লেন স্বামী

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

কারাবন্দি স্ত্রীর সাক্ষাতে এসে মাদকসহ ধরা পড়লেন স্বামী

আপডেট টাইম : ০৪:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬