সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলো—রাণীনগর উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) বিকেলে শিশুটি খেলাধুলা করতে মারুফের বাড়িতে যায়। এ সময় সেখানে ইসতিয়াক ও মারুফ উপস্থিত ছিল। একপর্যায়ে ইসতিয়াক মোবাইল ফোনে শিশুটিকে কার্টুন দেখাতে থাকে। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরা হয়। পরে মারুফও শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

ঘটনার বিষয়টি জানার পর শিশুটির পরিবার পুলিশকে অবহিত করে। পরে শিশুটির মা বাদী হয়ে বুধবার মধ্যরাতে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

শিশুটির মা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে ইসতিয়াক ও মারুফকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

কার্টুন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬