সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কাশফুলের শুভ্র সৌন্দর্য্য উপভোগে যমুনার পারে প্রকৃতিপ্রেমীদের ভীড়

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 89

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে সাদা বকের সারির মতো যেন পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল। এ যেন সবুজের ভেতর অনেকটা জায়গাজুড়ে সাদার পালকের মেলা বসেছে।

শরৎকাল এলেই সিরাজগঞ্জ শহরের চর-লশাপাড়া (কাটাওয়াবদা) ক্রসবার-৩ এলাকায় কাশফুলের সৌন্দর্যের টানে আসা প্রকৃতিপ্রেমী তরুন তরুনীদের ভিড় জমে। শরৎকাল জুড়েই  কাশফুলের সাদা-ধূসর সাম্রাজ্য সবাইকে মুগ্ধ করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জুড়ে কাশফুল ফুটেছে। লম্বা- রল সবুজ পাতার বুক  চিড়ে  বেরিয়ে আসা  থোকা থোকা কাশফুলের গুচ্ছ। বিকেল হলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিয়াসু তরুন তরুনীদের এ কাশফুলের ছোয়া নিতে আসে। এসময় কেউ মুঠোফোনে ছবি তুলছেন। কেউবা আবার দু-চারটি কাশফুল ছিঁড়ে তোড়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিচ্ছেন। এতে  শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণীসহ নানা বয়সী মানুষ কাশবনে খেলায় মেতে উঠে। হঠাৎ দেখে মনে হবে, সেখানে সাদা বকের পালকের চাদর বিছানো হয়েছে।  শীতল হাওয়ায়  দুলছে, সাদা কাশফুল।

স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত এ কাশফুল থাকে।

ঘুরতে আসা মুক্তা নামের এক ব্যক্তি বলেন,যমুনার পাড় ঘেঁষে নির্মাণ  করা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ  ক্রসবার-৩ এলাকায় কয়েক বছর ধরে বিকেল হলেই কাশফুলের সৌন্দর্যের টানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী তরুণ তরুনীদের ভিড় জমে। এসময় তারা  কাশফুলের উন্মাদনায় মেতে উঠে ছবি তোলে, ভিডিও করে।এযেন এক অন্য রকম দৃশ্য।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কাশফুলের শুভ্র সৌন্দর্য্য উপভোগে যমুনার পারে প্রকৃতিপ্রেমীদের ভীড়

আপডেট টাইম : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫