সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও পদ স্থগিত হওয়া নেতা মোঃ জাহাঙ্গীর আলম আর নেই। সশস্ত্র হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
বুধবার রাতে উপজেলার একটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাত প্রায় ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৫৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬