নওগাঁ ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
নওগাঁর বদলগাছীতে এক প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ২৪ অক্টোবর দুপুরের দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে ফিরোজ হোসেনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫-৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি ওই ৫-৬ জনকে। তারই প্রেক্ষিতে এদিন টাকা ফেরত চেয়ে ওই ৫-৬ জনের আত্মীয়-স্বজন প্রবাসী ফিরোজের বাড়িতে যায়। সেখানে কথা হয় ফিরোজের স্ত্রী ও কন্যা সন্তানের সঙ্গে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হয়। কিন্তু এরই মধ্যে স্থানীয় একটি কিশোর গ্রুপ রানা নামের এক যুবকের নেতৃত্বে ১৫-২০ জনের সদস্য হঠাৎই হামলা চালায় ফিরোজের স্ত্রী ও সন্তানের উপর। এতে আহত হয় অন্তত ২ জন।
এবিষয়ে রানা জানান,“আমি কাউকে মারধর করিনি এবং মারধর করার জন্য হুকুমও দেয় নি।
তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম। তিনি বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিকেল ৫ টার দিকে জানতে চাইলে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুঠোফোনে জানান থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান।

রিপোর্টার: 




















