সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রাম রাজারহাটে স্বাস্থ্যসেবা কেন্দ্র এখন মাদক কারবারীদের আড্ডাখানা

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে মাদকসেবীদের আড্ডখানায় পরিণত হয়েছে। দীর্ঘ দিন ধরে কেন্দ্রটি বন্ধ থাকায় স্থানীয় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে এখানে মাদকের আস্তানা গেড়েছে।
স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করলে গাঁজা, হেরোইন, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট, ফেনসিডিল, বিদেশি মদ ও ড্যান্ডিসহ বিভিন্ন প্রকার মাদক সেবনের চিত্র দেখা যায়। ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় মাদক সেবনের নানা সরঞ্জামও। এলাকাবাসীর অভিযোগ, মাদক নির্মূল করে চিকিৎসা সেবা পুনরায় চালু করার দাবিতে তারা একাধিকবার আন্দোলন করলেও কোনো প্রতিকার মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ দিন হাসপাতালটি বন্ধ থাকায় তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে এলাকার যুবসমাজ নেশার নীল ছোবলে ধ্বংস হচ্ছে। যেখানে মানুষের চিকিৎসাসেবা পাওয়ার কথা, সেখানে আজ মাতালদের আড্ডা বসেছে। এ নিয়ে অনেক সংগ্রাম করেও কোনো ফল পাওয়া যায়নি।
এমতাবস্থায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছেন যেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এই আস্তানাটি উচ্ছেদ করা হয় এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করে এলাকাবাসীর মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুড়িগ্রাম রাজারহাটে স্বাস্থ্যসেবা কেন্দ্র এখন মাদক কারবারীদের আড্ডাখানা

আপডেট টাইম : ০৫:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬