সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাস। ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারের যাত্রীরা মিয়ামি হোটেলে খাবার শেষে সড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী স্টারলাইন পরিবহনের বাসটি এসে প্রাইভেটকারটিকে চাপা দেয়।

পুলিশ জানায়, কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন মারা যান।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪

আপডেট টাইম : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬