সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আটকে পড়া ৪২ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জ আগানগর এলাকায় জাবালে নুর সুপার মার্কেটে লাগা আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে। ভবন থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান। তিনি জানান, ভবনটির বেজমেন্টে থাকা একটি জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা এখনো ভেতরে আটকা রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ধোঁয়ার কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে থাকা গোডাউনগুলোর প্রতিটি শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে কাজ করতে হচ্ছে। তবে আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা গেছে।তিনি আরও জানান, আগুন লাগা ভবনে কোনো ধরনের কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণেরও কোনো আলামত মেলেনি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। ভবনের নিচের অংশে জুট, পোশাকসহ বিভিন্ন সামগ্রীর গুদাম রয়েছে এবং ওপরের অংশে বসবাসের ব্যবস্থা রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি বলেন, ভবনগুলোর অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, এই ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। গ্যারেজের জন্য নির্ধারিত জায়গায় গোডাউন করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট ব্যত্যয়।

তিনি আরও জানান, এই ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আটকে পড়া ৪২ জনকে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ১১:২৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫