সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ইনসেটে উদ্ধার ককটেল। ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন।

তিনি জানান, ১৬ ডিসেম্বর রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. সামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩৩), কামাল মাদবর (৩৪) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা ওরফে ছোট (২২)।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিনি ও এসআই মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে রোহিতপুর ইউনিয়নে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুর এলাকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি জিপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটির গতিরোধ করে।

তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ডাকাতির উদ্দেশ্যে তারা কেরানীগঞ্জে প্রবেশ করেছিল। তাদের সঙ্গে আরও ১০ থেকে ১২ জন ডাকাত ছিল, যারা পুলিশ দেখে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি বড় ধারালো চাকু, তিনটি লোহার রড দিয়ে তৈরি দেশীয় অস্ত্র এবং একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাদের নির্দেশনায় গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় এসআই মশিউর বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছেন।

তিনি আরও জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫