এদিকে ক্রয়ক্ষমতা কমায় মুদি দোকান বা সুপার শপের ক্রেতারা খাদ্যশ্রেণির ভোগ্যপণ্য এবং খাদ্যবহির্ভূত পণ্যের ছোট বা মিনি প্যাকের দিকে ঝুঁকেছেন। সেই সঙ্গে সুপার শপগুলো বড় প্যাকের পণ্য বিক্রি করতে নানান অফার দিচ্ছে। গতকাল উত্তরার ১১ নম্বর সেক্টর বাজারে এই প্রতিবেদকের কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমাইয়া আক্তার নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘চাকরি শুরু করার পর থেকে বেতন দিয়েই খরচ চালাতে হয়। বাসা, যাতায়াত বাড়া, অন্য আনুষঙ্গিক খরচ বেড়েছে। তাই বড় প্যাকেট না কিনে ছোট প্যাকেট কিনতে হয়। বড় প্যাকেট কিনলে অনেক দিন চলে কিন্তু একসঙ্গে বেশি টাকা খরচ করলে অন্যদিকে খরচ করতে পারি না।’
উচ্চ মূল্যস্ফীতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি প্রসঙ্গে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ বলেন, ‘সম্প্রতি মূল্যস্ফীতি আবার বেড়েছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সীমিত আয়ের মানুষের জন্য খুবই চিন্তার বিষয়। কোনো কিছুর দাম বাড়লে সবার আগে এই সীমিত আয়ের মানুষের ওপরই প্রভাব ফেলে। এ ক্ষেত্রে খাদ্যবান্ধব কর্মসূচিগুলো চালু রাখলে সীমিত আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জিনিসগুলো পেতে পারে। যেসব পণ্য নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে সেসব পণ্যের দাম নজরদারিতে রাখলে তাদের ভোগান্তি অনেকটাই কমবে। সরকারের উচিত এসব দিকে একটু নজর রাখা।’
সরবরাহ স্বাভাবিক থাকলেও বেড়েছে সবজির দাম, ডিমও চড়া : রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দাম কেজিতে বেড়েছে ১০-২০ টাকা। মুরগির দাম সামান্য কমলেও ডিম আগের দামেই বিক্রি হচ্ছে। মাছের দামও বাড়তি। অনেক বিক্রেতাদের দাবি, পণ্য পরিবহনের খরচ বেশি ও সাম্প্রতিক বৃষ্টির কারণে সরবরাহ সামান্য কমেছে। তবে কিছু কিছুু বিক্রেতা সবজি সংকটের কথা অস্বীকার করেছেন।
গতকাল মিরপুর-১১ ও মিরপুর-৬ কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পটোল, ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা আর ঝিঙ্গা, করলা, বরবটি ৭০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির দাম ১০-২০ টাকা কম ছিল। তবে কাঁকরোলের দাম সামান্য কমেছে, বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। গত সপ্তাহে এ সবজির দাম ছিল ১০০-১২০ টাকা। এ ছাড়া আলু ২০-২৫, পিঁয়াজ ৪০-৫০ এবং কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। টম্যাটো ৫০-৬০, পেঁপে ৭০-৮০ ও বেগুন ৭০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে পেঁপের দাম ছিল ৬০-৭০ টাকা।
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০-১৮০ ও সোনালি মুরগি ৩৪০-৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৮০০-৮৫০ ও খাসির মাংস ১০৫০ থেকে ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকায়, যা এক মাস আগেও ১১০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রেতারা বলছেন, ডিমের চাহিদা বেশি। কিন্তু জোগান কম। সাম্প্রতিক তীব্র দাবদাহে অনেক মুরগি মারা গেছে। তাই ডিমের জোগান কমেছে। রুই ও কাতলা প্রতি কেজি ৩২০-৩৮০, পাঙাশ ১৮০-২০০ এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চিংড়ির দাম প্রতি কেজি ৬৫০-৭৫০ টাকা। মাঝারি আকারের কই মাছ ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল প্রতি কেজি ১৬০-১৭০ এবং মোটা মসুর ডাল ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারি ডাল ১০০, বুটের ডাল ১১৫ এবং মাষকলাই ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫-৮৮ ও রশিদ মিনিকেট ৭৫-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। নন-ব্র্যান্ডের মিনিকেট ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে ঘরের ভেতরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালক নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬ পাচ্ছেন সিরাজগঞ্জের সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনিসহ মোট ১৫ জন এই স্বর্ণপদেক ভুষিত হচ্ছেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এ পুরস্কার প্রবর্তন করেছে। প্রতি বছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এ পদকে সম্মানিত করা হবে।
শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম (বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী)।

শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে নগদ টাকাসহ ১২ ভরি স্বর্ণ চুরি
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে বর্ণাঢ্য সংবর্ধনা
- রিপোর্টার:
- আপডেট টাইম : ০৮:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : বিদ্যুৎমন্ত্রী টুকু
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন।’
শুক্রবার (৮ মে, ২৫ বৈশাখ) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন।
বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান স্মরণ করে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, কবি এখানে (শাহজাদপুর) বসেই বহু গান, কবিতা ও গল্প রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের গুরু। তাই এই দিনে আমরা বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথকে স্মরণ করি।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২৫-২৭ বৈশাখ তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে কাছারিবাড়ি ও অডিটোরিয়ামে সংস্কার, আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, একসময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় এই জমিদারি ক্রয় করেন। পরে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির জন্য রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে আসতেন ও এখানে অবস্থান করতেন। এই কাছারিবাড়িতে বসেই তিনি ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘চৈতালী’, ‘কল্পনা’র মতো কাব্যগ্রন্থ এবং ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘সমাপ্তি’, ‘অতিথি’, ‘ক্ষুধিত পাষাণ’-এর মতো বিখ্যাত ছোটগল্প রচনা করেন। পাশাপাশি ‘ছিন্নপত্রাবলী’র বিভিন্ন অংশ ও ‘বিসর্জন’ নাটকেরও কিছু অংশ এখানে রচিত হয়।
রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে অডিটোরিয়াম ও মিউজিয়ামে সংস্কার ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য সবকিছু উন্মুক্ত রাখা হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার পাশাপাশি রবীন্দ্র মেলারও আয়োজন করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
হিলিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়িসহ গ্রেপ্তার ৭
- মো. হাসান আলী, দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
কামারখন্দে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) সকালে উপজেলার জামতৈল লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন।
অভিযানকালে জামতৈল গ্রামের মৃত রবির ছেলে মো. হালিম (২৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ, নিজ মাকে মারধর এবং বাড়িঘরে ভাঙচুরের অভিযোগেও অভিযুক্ত ছিলেন। এসব অপরাধের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা সেবনের অপরাধে আটক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন, অবৈধ মজুতের অভিযোগ
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১২:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, নিমগাছি বাজারের ধানহাটি এলাকায় রাস্তার ধারে ছোট একটি দোকানে প্লাস্টিকের বোতলে ভরে পেট্রোল ও অকটেন সাজিয়ে রাখা হয়েছে। মোটরসাইকেল চালকরা এ দোকান থেকে ২শতটাকা লিটারে তেল কিনছেন।
অবৈধ তেল ব্যবসায়ী নজরুল ইসলাম এই প্রতিবেদকের কাছে প্রতি লিটার ২শত টাকা দাবি করেন। পরে সাংবাদিক টের পেয়ে ১৫০ থেকে ১৬০ টাকা লিটারে বিক্রির কথা বলেন। তিনি স্থানীয় একটি পাম্প থেকে তেল সংগ্রহ করে বিক্রির কথা স্বীকার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সারাদেশে তেল সংকটের মধ্যেও তিনি অবাধে এই ব্যবসা চালিয়ে গেছেন। অনেক সময় সে ৩শত টাকা লিটার পর্যন্ত তেল বিক্রি করেছেন। তার বিরুদ্ধে তেল মজুতের অভিযোগ উঠেছে
জ্বালানি নীতি অনুযায়ী, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়া পেট্রোল বা দাহ্য পদার্থ মজুত রাখা দণ্ডনীয় অপরাধ। এছাড়া তেলের মান নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি এসব তেল যেভাবে সাধারণ প্লাস্টিক বোতলে রাখা হয়, তা যে কোনো সময় সামান্য আগুনের সংস্পর্শে ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে এভাবে পেট্রোল বিক্রি করা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে। অবৈধ বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।

সেনবাগে শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার
- মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১২:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
নোয়াখালীর সেনবাগে ছোট শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাবের যৌথ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯শ’ পিস ইয়াবা, ইয়াবার গুঁড়া ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সেনবাগ থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় মাইশা স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার মো. আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবী আক্তার (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গত ১৬ এপ্রিল ছোট শিশুসহ দুই নারী মাদক কারবারির কাছ থেকে উদ্ধার হওয়া একটি ইয়াবা চালানের তদন্ত করতে গিয়ে এই দম্পতির সন্ধান পাওয়া যায়। পরে ডিএনসি নোয়াখালী ও র্যাব-৭, সিপিসি-১ ফেনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৩ হাজার ৯শ’ পিস ইয়াবা, ৮ গ্রাম ইয়াবার গুঁড়া এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছোট শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করতেন। এর আগেও তারা কয়েকটি ইয়াবার চালান সেনবাগ এলাকায় পৌঁছে দিয়েছেন বলেও স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ।

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ১১:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
দেশের পাঁচ জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
শুক্রবার (৮ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তাড়াশে কৃষিজমিতে অবৈধ পুকুর খনন, এক্সকাভেটর মালিককে জরিমানা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। আপডেট টাইম : ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
তাড়াশে কৃষিজমিতে অবৈধ পুকুর খনন, এক্সকাভেটর মালিককে জরিমানা
সিরাজগঞ্জের শস্যভান্ডারখ্যাত তাড়াশ উপজেলার সরাপপুর এলাকায় কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক্সকাভেটর মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরাপপুরসহ আশপাশের এলাকায় তিন ফসলি কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি এক্সকাভেটর মেশিন দিয়ে পুকুর খননের কাজ চলতে দেখে।
এ সময় এক্সকাভেটর মালিক সবুজ ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে অবৈধ পুকুর খননের কাজে এক্সকাভেটর ব্যবহার না করার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
অভিযানকালে তাড়াশ থানা পুলিশের সদস্য ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হাসান বলেন, “কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন সম্পূর্ণ বেআইনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে বোরো ধান, শ্রমিক সংকটে দিশেহারা তাড়াশের কৃষক
- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
বোরো ধান কাটার ভরা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পর মাঠ পাকা ধান নুয়ে পড়ে পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র শ্রমিক সংকট। হাজার টাকা মজুরি ও তিন বেলা খাবারের প্রলোভন দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক।
সরেজমিনে উপজেলার নওগাঁ, বারুহাস, তালম ও দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমির পাকা ধান বৃষ্টির পানিতে নুয়ে পড়ে আছে। কোথাও কোথাও ধান পানিতে ডুবে গিয়ে শিষে চারা গজানোর আশঙ্কা দেখা দিয়েছে।
দেশীগ্রাম ইউনিয়নের প্রান্তিক কৃষক আব্দুল মজিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাপ-দাদার আমল থেইকা ধান চাষ করি, এমন বিপদে কখনও পড়ি নাই। ধান সব পানির মধ্যে শুইয়া আছে। ৫০০ টাকার কামলা এখন ১ হাজার টাকা দিয়াও পাইতেছি না। আরেকটা বৃষ্টি হইলে আমরা শেষ।”
শ্রমিক সর্দার সোলেমান আলী জানান, নুয়ে পড়া ধান কাটতে অনেক বেশি পরিশ্রম হয়। তিনি বলেন, “সোজা ধান হলে দিনে ১০ শতক কাটা যায়, কিন্তু নোয়ানো ধান ৪ শতকও কাটা যায় না। এত কষ্টের কাজ করতে অনেকে আগ্রহী না।”
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, “এবার উপজেলায় ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে প্রায় ৫০ শতাংশ জমির ধান নুয়ে পড়েছে। কৃষকদের দ্রুত হারভেস্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে উপজেলায় বিদ্যমান হারভেস্টারের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম।”
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা স্বল্প ভাড়ায় পর্যাপ্ত হারভেস্টার সরবরাহ এবং নুয়ে পড়া ধানের জন্য বিশেষ সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
“হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ “ বাংলা সাহিত্য আকাশকে এক অনন্য সুর্যকিরণে আলোকিত মহামনিষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আজ। বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাওয়া যাবে না।
বাংলার প্রকৃতিতে, প্রেমে, বিরহে, প্রতিবাদে সমগ্র বাংলা জুড়েই বিচরণ করেছেন তিনি। তার গান ও কবিতা বাংলার মানুষের জীবন ও অনুভূতির কথাই বলে গেছেন। তার লেখা নাটক, গল্পগুলো বাঙালি জীবনেরই প্রতিচ্ছবি। তার কবিতা গান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শ্রুতিমধুর বাংলা গীত ও সুরের মোর্ছনায় এক অনন্য আবহ সৃষ্টি করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।
১২৬৮ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম গ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ তার ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।
প্রতিবছর ২৫শে বৈশাখে রবীন্দ্রপ্রেমী বাঙালির মনে তৈরি হয় বিশেষ এক আবহ। কারণ দিনটি শুধু একজন কবির জন্মদিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, মনন ও আত্মপরিচয়ের দিনও।
বাংলা সাহিত্য, সংগীত, চিত্রশিল্প ও দর্শন—প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ এমনভাবে মিশে আছেন, তাঁর জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।
১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে বসিয়েছিলেন। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুতোষ সাহিত্য, চিত্রকলায় তাঁর সৃষ্টিশীলতার অসামান্য দীপ্তি ছড়িয়ে আছে। মানবতা, দেশপ্রেম, সত্য ও ন্যায়ের পথে তাঁর সৃষ্টিকর্ম যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে।
মহান মুক্তিযুদ্ধেও তাঁর গান ছিল বাঙালির প্রেরণার শক্তি। সাহিত্যের বাইরে শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সমাজকল্যাণে রবীন্দ্রনাথের অবদান অনন্য। শান্তিনিকেতনে ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা বাংলাদেশের শাহজাদপুর ও পতিসরে কৃষকদের উন্নয়নে কাজ করা তাঁর বহুমাত্রিক চিন্তার পরিচয় বহন করে।
সময়ের স্রোতে সমাজ বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু রবীন্দ্রনাথ আজও বাঙালির অনুভবে চিরনতুন।
নতুন প্রজন্মও তাঁর সৃষ্টিতে খুঁজে পায় ভালোবাসা, মানবতা ও জীবনের গভীর সত্যের আলো।
যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী রবীন্দ্রজয়ন্তী উদযাপন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এ বছর কবির জন্মবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়ার শিলাইদহসহ কবির স্মৃতিবিজড়িত জেলাগুলোতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় কর্মসূচি। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক আয়োজন রাখা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়ার শিলাইদহে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। কুষ্টিয়ার পাশাপাশি কবির স্মৃতিধন্য নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পতিসরের আয়োজনে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ ছাড়া খুলনার দক্ষিণ ডিহিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ বিকেল সাড়ে ৫টা থেকে ১১ মে পর্যন্ত চার দিনের ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন থাকছে।
বাংলা একাডেমিতে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন হবে ১১ মে বিকেল ৩টায়। সেমিনার, রবীন্দ্র পুরস্কার ২০২৬ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিকে স্মরণ করবেন বিশিষ্টজনরা।
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টা এবং কাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে থাকবে আলোচনা, নাচ, গান ও আবৃত্তি। এ ছাড়া দেশব্যাপী ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

































One thought on “ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্য”