সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ক্ষেতলালে ইউপি সদস্যকে প্রকাশ্যে ছুরিকাঘাত

জয়পুরহাটের ক্ষেতলালে মনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মনোয়ার হোসেন উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি জয়পুরহাট থেকে বেগুন বিক্রি করে ক্ষেতলালের দিকে ফিরছিলেন। বটতলী বাজারে পৌঁছালে তাঁকে পথরোধ করে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে তার অভিযোগ। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ হামলায় তার ডান পাশের পিঠ, গলা ও হাতে জখম হয়েছে। এর মধ্যে পিঠের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

আহত ইউপি সদস্য মনোয়ার হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাঁর দাবি, এর আগেও তাকে দুটি মামলায় আসামি করা হয়েছিল এবং তিনি বর্তমানে সেসব মামলায় জামিনে রয়েছেন। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান।

আরও পড়ুন: বিদ্যুৎ নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

এদিকে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম সুমন বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার চাচাতো ভাই মনোয়ার হোসেনের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। সে বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ওই সময়ে আমাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করেছে। সেই ঘটনার জের ধরে দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই আছে।

কিছুদিন পূর্বে আমি তার বিরুদ্ধে একটি মামলা করি। পরে সে আমার বাবাকে মারধর করে। এরপর সেই আক্রোশে আজকে আমাকে মারার উদ্দেশ্যে চাকু নিয়ে আসে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তার হাতে থাকা চাকুর আঘাতেই তার শরীর কেটে যায়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ইউপি সদস্যকে ছুরিকাঘাতের বিষয়ে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

One thought on “ক্ষেতলালে ইউপি সদস্যকে প্রকাশ্যে ছুরিকাঘাত

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ক্ষেতলালে ইউপি সদস্যকে প্রকাশ্যে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০৩:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬