সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

খরবোনায় মাদক ইস্যুতে সংঘাত, ‘অপবাদ দিয়ে দায় এড়ানোর চেষ্টা’

রাজশাহীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং পরিকল্পিত অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ শাকিল আহমেদ আলী।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এসময় স্থানীয় কয়েকজন বাসিন্দাও উপস্থিত থেকে তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাকিল আহমেদ বলেন, খরবোনা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে, যার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ও স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অবস্থান গ্রহণ করেন।
তিনি জানান, গত শুক্রবার স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টদের প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা উল্টো প্রতিক্রিয়া দেখায় এবং সভা-পরবর্তী সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শাকিল আহমেদের অভিযোগ, এরই ধারাবাহিকতায় গত সোমবার তার ছোট ভাই তুষারের ওপর হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে স্থানীয়রা এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলে, ফলে অভিযুক্তরা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আমাদের সামাজিক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদক ব্যবসায়ী হিসেবে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো রেকর্ড বা মামলা নেই।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং ভিন্নমত দমনে অপপ্রচার ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে।
এসময় স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতে খরবোনা লেক এলাকা থেকে লুটপাটের অভিযোগ রয়েছে এবং একটি হত্যা মামলায়ও তাদের নাম জড়িত। তার ভাষ্য, “দীর্ঘদিন ধরে এরা এলাকায় মাদকের সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত আরও কয়েকজন এলাকাবাসী জানান, মাদক ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শাকিল আহমেদ সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

খরবোনায় মাদক ইস্যুতে সংঘাত, ‘অপবাদ দিয়ে দায় এড়ানোর চেষ্টা’

আপডেট টাইম : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬