সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

খুচরা সার বিক্রির অভিযোগে ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্ধারিত নিয়মের বাইরে খুচরা দোকানে সার বিক্রির অভিযোগে বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠান মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার পাগলার হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

অভিযানকালে নির্ধারিত নিয়মের বাইরে খুচরা দোকানে সার বিক্রির সত্যতা পাওয়ায় মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সার বিক্রি ও বিতরণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের কাছে সরকারি বরাদ্দের সার যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং সার বিক্রিতে অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত ডিলার ছাড়া অন্যত্র বা অননুমোদিত উপায়ে সার বিক্রি করা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে খতিয়ে দেখা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. আব্দুল আল মামুন, ভূরুঙ্গামারীর সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দসহ প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

খুচরা সার বিক্রির অভিযোগে ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১০:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬