মুন্সীগঞ্জের গজারিয়া ইমামপুর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি হস্তান্তর করলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জকে।
মঙ্গলবার সকাল দশটায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাসান আলী হাতে ইমামপুর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি হস্তান্তর করলেন,এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক কমিশনার ও ইমামপুর ইউনিয়নে মাদক নির্মূল কমিটি আহবায়ক মোতাহার হোসেন জাহাঙ্গীর, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও সফল ব্যবসায়ী ইমামপুর ইউনিয়নের কৃতি সন্তান মো: সাইফুল শিকদার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: সবুজ শিকদার প্রমুখ।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স,সামাজিক ভাবে স্থানীয়রা এগিয়ে আসায় তাদের ধন্যবাদ।

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















