সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

গজারিয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ে সজীব টেলিকমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) কামরুল হাসান, পিপিএম এবং ডিবির অন্যান্য সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কেকেপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার মিন্টু মিয়া (২৩)।
পুলিশ জানায়, নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ২৫০ মিলিলিটারের প্লাস্টিক বোতল থেকে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিয়ে এসে মিন্টু মিয়ার কাছে হস্তান্তরের সময় ডিবি পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

গজারিয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬