সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

গরুচুরি করে পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল দুইজনের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 71

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে নৌপথে পালানোর সময় সিরাজগঞ্জের কাজিপুরে গণপিটুনির স্বীকার হয়ে দুজন নিহত হয়েছেন। আরও দুইজনকে আহত অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বগুড়ার সারিয়াকান্দি, ধুনট মোড়,  কাজিপুর এলাকায় এসব ঘটনা ঘটে। রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) ও টাঙ্গাইল কালিহাতী বেরিপোটলের গ্রামের রজব মন্ডলের ছেলে রাশেদুল (৪৫)। আটকরা হলেন, টাঙ্গাইল জেলা সদর উপজেলার বাধাসিরা গ্রামের মফিজের ছেলে ফারুক (৪০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মঞ্জিল শেখের ছেলে মো. বিক্রম (৪০)

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, রোববার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি যমুনার চরাঞ্চল থেকে তিনটি গরু চুরি করে নৌকায় বেঁধে নিয়ে আসছিল ৫ জন চোর। বিষয়টি কয়েকজন রাখাল টের পেয়ে চিল্লাচিল্লি  করে এবং অপর একটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তাদের নৌকার তেল ফুরিয়ে গেলে আর ধাওয়া করতে পারে না। চোরের দল তখন সারিয়াকান্দির সীমানা অতিক্রম করে কাজিপুর সীমানায় চলে আসে। ইতিমধ্যে জেলেরা মোবাইল ফোনে ফোনে একে অপরকে গরুচুরির বিষয়টি জানায়।

এক পর্যায়ে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আফাননগর এলাকায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এদের মধ্যে তিনজন নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়। বাকি দুজনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনটা গরুর মধ্যে একটি শক্তভাবে বাঁধা থাকায় মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান বলেন, গণপিটুনির স্বীকার একজনের মরদেহ ভাসতে ভাসতে কাজিপুর থানার সীমানা শেষে সদর থানার পাঁচঠাকুরী এলাকায় আসে। অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

গরুচুরি করে পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ গেল দুইজনের

আপডেট টাইম : ১২:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫