সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গ্রামীণ ব্যাংকে আবারও আগুন

অ্যাম্বুলেন্সে দেওয়া আগুন নেভায় ফায়ার সার্ভিস ও সড়কে ফেলে রাখা গাছ সরানো হয়। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে তিনটি পৃথক স্থানে সড়কে গাছ কেটে অবরোধ, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

জেলার পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে বড় একটি লিচুগাছ কেটে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

সোমবার (১৭ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এলাকায় এসে সড়কের পাশে থাকা লিচুগাছটি কেটে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণে কাজ শুরু করে, পরে সড়ক চলাচলের জন্য স্বাভাবিক হয়।

অন্যদিকে একই রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালায়। মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাংকের নিচতলায় আগুন লাগিয়ে দেয়। তবে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে সোমবার ভোরে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ কালবেলাকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা ও দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গ্রামীণ ব্যাংকে আবারও আগুন

আপডেট টাইম : ১১:১৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫