সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে বসতবাড়ির আঙিনায় আদা চাষের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার আদা ক্ষেত থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শ্রী হরিবিহারি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, বসতবাড়ির আঙিনায় আদা ক্ষেতের মধ্যে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালায়। এ সময় আবু তালেবের আদা ক্ষেত থেকে প্রায় ২০ কেজি ওজনের দুটি গাঁজাগাছ জব্দ করা হয়। এর মধ্যে একটি গাছের ওজন ১২ কেজি এবং অন্যটির ৮ কেজি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানিয়েছেন, নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে গত ৬-৭ মাস ধরে আদা চাষের আড়ালে গাঁজাগাছ দুটির পরিচর্যা করে আসছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে আদা ক্ষেতে গাঁজা চাষের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস না পায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ঘোড়াঘাটে আদা ক্ষেতের আড়ালে গাঁজা চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬