সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার মাঝামাঝি স্থানে দুই ট্রাকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে তিনটায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আলু বোঝাই একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভূষিবোঝাই ট্রাকের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, আলু বোঝাই ট্রাকটি রাস্তার পাশে নিচু জমিতে উল্টে যায় এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন।
​ঘটনার পরপরই স্থানীয় জনতা উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
​দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আলু ও ভূষিবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

আপডেট টাইম : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬