সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আগুনের ঘটনায় মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে ও এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগুন লাগার সময় মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েন। তাদের মধ্যে অনেকে সিঁড়ি দিয়ে ভবনের ছাদে উঠে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন।

আগুন নিয়ন্ত্রণ ও সম্ভাব্য উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

চট্টগ্রামে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট টাইম : ০৬:৩২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬