সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে নিখোঁজ হলেন কাস্টমস কর্মকর্তা

নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন বুলেট বৈরাগী (৩৫) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তা। গত ২৪ এপ্রিল রাতে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় পৌঁছানোর পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত এবং বর্তমানে চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

এ ঘটনায় নিখোঁজের বাবা সুশীল বৈরাগী শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান যে, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পান। এরপর সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি। একমাত্র ছেলের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

বাদী সুশীল বৈরাগী জানান, ছেলের সঙ্গে সর্বশেষ কথা হওয়ার সময় সে টমছমব্রিজে ছিল। এরপর থেকে তার ফোন বন্ধ। আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খুঁজেছি। কোনো উপায় না পেয়ে প্রশাসনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ সরকারি কর্মকর্তার অবস্থান শনাক্ত করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার পথে নিখোঁজ হলেন কাস্টমস কর্মকর্তা

আপডেট টাইম : ০১:২৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬